Skip to main content

Posts

Showing posts from 2026

আইনের সেবক বনাম জনগণের সেবক

সরওয়ার কামাল থমাস পেইন তার বহুল সমাদৃত 'কমন সেন্স' নামক বইতে সমাজ ও রাষ্ট্রের তুলনা করতে গিয়ে লিখেছেন, 'Society in every state is a blessing, but Government, even in its best state, is but a necessary evil'; মানে বোঝা যাচ্ছে, তিনি সমাজকে যেভাবে আশীর্বাদ ভাবতে পারছেন, রাষ্ট্রকে, এমনকি এর সর্বোত্তম অবস্থাতেও, 'প্রয়োজনীয় মন্দ' ছাড়া কিছু ভাবতে পারছেন না। রাষ্ট্রের এই মন্দভাব কেন, এবং এটি ছাড়া চলে না কেন, তা রাষ্ট্রবিজ্ঞানে আগ্রহীদের কাছে কিছুটা স্পষ্ট। তারপরও আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক বয়ান কালান্তরে নতুনভাবে ব্যাখ্যা করা লাগে। ক্ষমতা ও প্রতিরোধের জায়গা থেকে সাধারণ মানুষ রাষ্ট্র বলতে আমলাতন্ত্র বুঝে। জনগণের কাছে আমলাতন্ত্র, অফিস এবং সরকারি ফর্মসমূহ রাষ্ট্রের চেহারা আকারে হাজির হয়। যদিও রাষ্ট্র পরিচালিত হয় ক্ষমতার নেটওয়ার্ক, আইন এবং আইনের ব্যাখ্যা দ্বারা, তা সত্ত্বেও মানুষ রাষ্ট্রের গতিময় মূর্ত সত্তা হিসেবে আমলাদের প্রত্যক্ষ করে। আমলাগণ রাষ্ট্র পরিচালনার একটি প্রশিক্ষিত দল। কাজেই আমলাতন্ত্র হলো আইন ও আইনানুগ পেশাজীবী নিয়ে গঠিত একটি যুক্তি ও নিয়মাবদ্ধ শাসনপরি...

বিশ্ব দর্শন দিবস ২০২৬: বহুমাত্রিক চ্যালেঞ্জের পৃথিবীতে বসবাসের দর্শন

সরওয়ার কামাল এক অস্থির টালমাটাল সময় অতিক্রম করছি আমরা। জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে চিরচেনা পরিবেশ। বদলে গেছে নজিরবিহীন মাত্রায়। পৃথিবী ইতোমধ্যে এন্থ্রোপসিন যুগে প্রবেশ করেছে। বিশ্বকে হাতের মুঠোয় নিতে নিতে কখন যে আমাদের তৈরি যন্ত্রগুলো নিজেরাই স্বতন্ত্রভাবে চিন্তা করতে শিখছে ঠাহর করতে পারিনি। যুদ্ধবিগ্রহ, জীবিকা তালাশ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে মানুষ। মাত্র কিছুদিন পূর্বেই কোভিড-১৯ মহামারি এসে জানান দিয়ে গেলো পৃথিবীতে আমাদের জীবন কতোটা ভঙ্গুর। ইতোমধ্যে ফিলিস্তিনের গাজার কাছে অপরাধী হয়ে রইলো খোদ মানবীয় বিশ্বসভ্যতা। বিরাজমান সংকটগুলোর কোনোটিই বিচ্ছিন্ন নয়; বরং প্রতিটি বৈশ্বিক, এবং একে অপরের সাথে যুক্ত। আমরা ঘটনার ব্যাখ্যা করি বিজ্ঞান দিয়ে, কাজকে সহজসাধ্য করি প্রযুক্তি দিয়ে। কিন্তু কোন পরিস্থিতিতে কী করা উচিত, সে প্রশ্নের উত্তর না মিলে বিজ্ঞানে, না মিলে প্রযুক্তিবিদ্যায়। এ প্রশ্নের উত্তর খোঁজতে হয় দর্শনে। সাধারণত বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় বিষ্ময় থেকে, আর দার্শনিক অনুসন্ধান শুরু হয় সংশয় ও বিভ্রম থেকে। বাইরের জগত তো বটেই, স্বয়ং নিজের চোখ, কান, জিহ্বাই আমাদের সাথে...

তরল শ্রমের যুগে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা

সরওয়ার কামাল স্থিরতার ছদ্মবেশে আমাদের চারপাশের বিশ্বচরাচর প্রতিনিয়ত অস্থির ঘূর্ণিপাকে ঘুরছে। এটি কেবল বিশ্বগোলকের আবর্তন নয়; নয় রাজনৈতিক তর্কের কোলাহল কিংবা অর্থনৈতিক গ্রাফের ওঠানামার হিসাব। এই অস্থিরতা দৃশ্যমান খোদ মানুষের যাপিত জীবন, তার দৈনন্দিন শ্রম, সম্পর্ক ও অস্তিত্বের লড়াইয়ের সূক্ষ্ম সামাজিক প্রক্রিয়ায়। পোলিশ সমাজবিজ্ঞানী জিগমুন্ট বাউম্যান এই প্রবণতাকে চিহ্নিত করেছিলেন লিকুইড মডার্নিটি বা তরল আধুনিকতা বলে। এটি এমন এক সমাজপরিবেশ, যেখানে যেকোনো স্থায়ী প্রতিষ্ঠান, মানবীয় সম্পর্ক, নিজস্ব পরিচয় এবং কাজের নিশ্চয়তা চোখের পলকে স্বরূপ বদলে ফেলে। তরল জলের মতো যার কোনো নির্দিষ্ট আকার নেই। কোনো দীর্ঘমেয়াদি অঙ্গীকারের পরিবর্তে সম্পর্কগুলো তৈরি হচ্ছে শর্তহীনতার শর্তে; টিকে আছে আরোপিত নমনীয়তা ও আপসে। ফলত নিশ্চিত আশ্রয়ের জায়গায় দেখা দিচ্ছে অচেনা অনিশ্চয়তা। শ্রমিকের যে শ্রম একসময় কারখানা প্রাঙ্গণে নির্দিষ্ট সময়সীমায়, দৃশ্যমান মালিকের চোখ রাঙানি কিংবা চুক্তির অধীনে বাঁধা ছিল, উত্তরাধুনিক পুঁজি তাকে ধোঁয়াশার মতো বায়বীয় করে দিয়েছে। চাকরির শর্ত, স্থায়িত্ব, কর্মপদ্ধতির রূপান্তর, দক্ষতার পরিবর্তনশ...

উপকূলীয় শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরক শিক্ষা

সরওয়ার কামাল বাংলাদেশের উপকূলীয় ১৯ জেলায় জলবায়ুজনিত বিপদাপদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাত্রা এখন খালি চোখেই আঁচ করা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ভৌত পরিবর্তন ঘটছে তার প্রভাব সরাসরি পড়ছে উপকূলীয় সমাজ, অর্থনীতি, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, লবণপানির হানা, এবং প্যারাবন উজাড়ের কারণে উপকূলীয় সমাজে বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয়েছে। দৃশ্যমান পরিবর্তনের অন্তরালে যে ঝুঁকিসমূহ নীরবে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা হলো শিক্ষাক্ষেত্রে প্রান্তিকীকরণের ঝুঁকি। তাই উপকূলীয় শিক্ষার্থীদের জন্য দরকার বিশেষ ধরনের শিক্ষাদর্শন।   এ সময়ের বৈশ্বিক উন্নয়ন এজেন্ডায় সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা অগ্রাধিকার পাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় চতুর্থ নম্বরেই রয়েছে 'সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা এবং যাবজ্জীবন শিক্ষার সুযোগ’। কিন্তু এই লক্ষ্য অর্জনের পথে রয়েছে ভৌগোলিক বিচ্ছিন্নতা, বহুমাত্রিক দারিদ্র্য, অপুষ্টি, প্রাকৃতিক দুর্যোগ এবং কাঠামোগত প্রান্তিকীকরণের মতো নানা প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা দূরীকরণে ‘ক্ষতিপূরক শিক্...

মানবাধিকার হিসেবে সামাজিক নিরাপত্তা

সরওয়ার কামাল বিপন্ন মানুষের প্রতি সহানুভূতি, সংহতি ও সহযোগিতা একটি সহজাত মানবীয় প্রবণতা, যার প্রভাবে সমাজপত্তনের সূচনাকাল থেকেই মানুষ নানাবিধ মানবিক সহায়তা কার্যক্রমে প্রবৃত্ত রয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সাড়াদানের ধরন হিসেবে ভিক্ষা, ঋণ, ত্রাণ, যাকাত, দাতব্য চিকিৎসা, এবং কাজের বিনিময়ে খাদ্য সহায়তা প্রদানের চল রয়েছে। কালানুক্রমে বিবর্তিত প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও মানবিক সহায়তা কার্যক্রম রাষ্ট্রের মৌলিক সামাজিক দায়িত্ব হিসেবে অক্ষুণ্ণ রয়েছে। আধুনিক বিশ্বে প্রচলিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির যোগ রয়েছে জার্মানির বিসমার্ক কর্তৃক প্রবর্তিত কল্যাণরাষ্ট্রের ধারণার। তিনি ১৮৮০ সালে য়ুরোপে প্রথমবারের মতো স্বাস্থ্য, দুর্ঘটনা, পঙ্গুত্ব ও বার্ধক্যকেন্দ্রিক ঝুঁকি নিরসনে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলাদেশেও স্বাধীনতাত্তোরকালে ত্রাণ কার্যক্রম হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুরু হয়। তা আশির দশকে সামাজিক সুরক্ষা বেষ্টনী এবং ২০১৫ সাল থেকে কৌশলগতভাবে জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমে রূপ নিয়েছে। বর্তমান ২০২৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশে ২৫টি মন্ত্রণালয়ের অধীনে ৯০টি সা...