Skip to main content

Posts

Showing posts from November, 2026

বিশ্ব দর্শন দিবস ২০২৬: বহুমাত্রিক চ্যালেঞ্জের পৃথিবীতে বসবাসের দর্শন

সরওয়ার কামাল এক অস্থির টালমাটাল সময় অতিক্রম করছি আমরা। জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে চিরচেনা পরিবেশ। বদলে গেছে নজিরবিহীন মাত্রায়। পৃথিবী ইতোমধ্যে এন্থ্রোপসিন যুগে প্রবেশ করেছে। বিশ্বকে হাতের মুঠোয় নিতে নিতে কখন যে আমাদের তৈরি যন্ত্রগুলো নিজেরাই স্বতন্ত্রভাবে চিন্তা করতে শিখছে ঠাহর করতে পারিনি। যুদ্ধবিগ্রহ, জীবিকা তালাশ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে মানুষ। মাত্র কিছুদিন পূর্বেই কোভিড-১৯ মহামারি এসে জানান দিয়ে গেলো পৃথিবীতে আমাদের জীবন কতোটা ভঙ্গুর। ইতোমধ্যে ফিলিস্তিনের গাজার কাছে অপরাধী হয়ে রইলো খোদ মানবীয় বিশ্বসভ্যতা। বিরাজমান সংকটগুলোর কোনোটিই বিচ্ছিন্ন নয়; বরং প্রতিটি বৈশ্বিক, এবং একে অপরের সাথে যুক্ত। আমরা ঘটনার ব্যাখ্যা করি বিজ্ঞান দিয়ে, কাজকে সহজসাধ্য করি প্রযুক্তি দিয়ে। কিন্তু কোন পরিস্থিতিতে কী করা উচিত, সে প্রশ্নের উত্তর না মিলে বিজ্ঞানে, না মিলে প্রযুক্তিবিদ্যায়। এ প্রশ্নের উত্তর খোঁজতে হয় দর্শনে। সাধারণত বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় বিষ্ময় থেকে, আর দার্শনিক অনুসন্ধান শুরু হয় সংশয় ও বিভ্রম থেকে। বাইরের জগত তো বটেই, স্বয়ং নিজের চোখ, কান, জিহ্বাই আমাদের সাথে...