Skip to main content

Posts

হামিদ দাভাষির পাশ্চাত্য মোকাবেলা

সরওয়ার কামাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরান অধ্যয়ন ও তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হামিদ দাভাষি প্রাচ্যবাদোত্তরবাদি ভাবুক, যিনি এডওয়ার্ড সাঈদের পূর্ব থেকেই জ্ঞানের রাজনীতি এবং সমাজবিদ্যা নিয়ে ভাবছেন , গবেষণা করছেন এবং লিখছেন । কিন্তু ‘ ওরিয়েন্টালিজম’ নামক গ্রন্থটির অভাবনীয় জনপ্রিয়তা এডওয়ার্ড সাঈদকে তারকা বুদ্ধিজীবীর খ্যাতি এনে দিলে প্রাচ্যবাদ নিয়ে সাঈদের পূর্ব থেকে সোচ্চার থাকা দাভাষি সাঈদীয় পাদপ্রদীপের নিচে চলে যান, যদিও তাদের মধ্যে জ্ঞানগত ভাব বিনিময় বরাবরই অক্ষুণ্ণ ছিল। সাঈদ ও হামিদ দাভাষি উভয়েই অভিন্ন জায়গা থেকে পশ্চিমা জ্ঞান এবং জ্ঞান উৎপাদনের কারখানাকে মোকাবেলা করেছেন । তবে , একক পরাশক্তি হিসেবে মার্কিন সাম্রাজ্য ধসে পড়ার পর আঞ্চলিক শক্তিসমূহের উত্থানের মাধ্যমে যেভাবে পাশ্চাত্য বনাম ইসলাম নামীয় বাইনারি বিরোধের অবসান ঘটেছে , তাতে করে নতুন ধর্মতাত্ত্বিক পরিপ্রেক্ষিতে সাঈদের চেয়ে হামিদ দাভাষির চিন্তা অধিকতর প্রাসঙ্গিকতা নিয়ে হাজির হয়েছে। এছাড়া সাঈদোত্তরকালে পাশ্চাত্যের বিপরীতে ইসলাম ও মুসলিম সম্পর্কিত জ্ঞানকে উপযুক্ত ব্যাখ্যা ও সমালোচনার মাধ্যমে মুসলিমদের অবস্থান নিরূপণের প্রয়াস চ...

মার্কুস গ্যাব্রিয়েলের নয়াবাস্তববাদ

সরওয়ার কামাল জার্মান নিবাসি মার্কুস গ্যাব্রিয়েল নয়া কিসিমের দর্শন প্রস্তাব করেছেন । তাই সাম্প্রতিক কালে নয়া দার্শনিকচিন্তার উদ্গাতা হিসেবে তাকে নিয়ে বেশ সাড়া পড়েছে। ব্যক্তিগতভাবে দার্শনিক হিসেবে স্বীকৃতি পাওয়ার সাথে সাথে তার প্রস্তাবিত দর্শনকেও চিহ্নিত করা হচ্ছে একটি বিশেষ দার্শনিক ঘরানা আকারে , যার অভিধা নয়াবাস্তববাদ। বয়স বেশি নয় কিন্তু এর মধ্যেই তিনি অনর্গল কথা বলতে পারেন দশ দশটি ভাষায়। শেলিং এর পরে সর্বকনিষ্টতার রেকর্ড ভেঙ্গে অলঙ্কৃত করেছেন বন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এবং সভাপতির পদ। জাঁ পল সার্তের পরে রকস্টারের জনপ্রিয়তা নিয়ে এমন কোন দার্শনিকের আবির্ভাব ঘটে নি , যার তুলনা হতে পারে মার্কুসের সাথে। অনেকে আবার তাকে জার্মান দর্শনের পুনরুত্থানের পুরুহিত হিসেবেও ভাবতে শুরু করেছেন। ২০১৫ সালে প্রকাশিত “জগতটা কেন নেই” বা Why the world does not exist শিরোনামে বই লিখে পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছেন। বলা হয়ে থাকে ২০১৫ সালে দর্শনের সবচেয়ে সফল বই এটি। যেখানে তিনি বলেছেন , এই গ্রহে যা কিছু আছে , সবই আছে ; শুধু জগতটা নেই। তিনি কুয়েন্টিন মিলাসোঁ এবং স্লাভোজ জিজেকের দর্শনকে তুলনামূলক বিচারের আওতায় আনেন...