Skip to main content

Posts

২৯ এপ্রিল: আমরা মরি, কেবল আমাদের বাঁচার আকাঙ্ক্ষাটা মরে না

২৯ এপ্রিল  আমরা মরি, কেবল আমাদের বাঁচার আকাঙ্ক্ষাটা মরে না    APRIL is the cruelest month, breeding Lilacs out of the dead land, mixing Memory and desire, stirring Dull roots with spring rain.                               T S Eliot, The waste land. সত্যিই, এপ্রিল নিষ্ঠুরতম মাস । বাংলাদেশের দক্ষিণ জনপদে এপ্রিল কত নিষ্ঠুরভাবে আসে  এবং কত গভীরে তার দাগ রেখে যায় তা বুঝার জন্য টি এস এলিয়টের কবিতা পড়ার দরকার নেই। উপকূলের মাটিলগ্ন মানুষের কাছে এপ্রিল কার্যত মৃত্যুর মাস। কুলি, মজুর, জেলে, চাষা, গ্রামবাসী মেহনতি মানুষ, ধনী-গরিব নির্বিশেষে সবার বুকে আছে এপ্রিলের করুণ দগ্ধ ক্ষত । উপকূলের নরম মাটিতে লেপ্টে থাকা অসংখ্য লাশের দৃশ্য আমাদের মস্তিষ্কের কোটরে স্নায়ুকোষের আর্কাইভ থেকে ক্ষণে ক্ষণে উঁকি মারে । স্মৃতির পর্দায় ২৯ এপ্রিলের আবির্ভাব আমাদের শোকাতুর করে। দুঃসহ অভিজ্ঞতার সম্ভাব্য পুনরাবৃত্তিও ভয়ানকভাবে উদ্বিগ্...

উত্তরাধুনিকতাবাদঃ কাল ও কালান্তর

                  উত্তরাধুনিকতাবাদঃ কাল ও কালান্তর                                       সরওয়ার কামাল প্রস্তাবনা শুরুতে দু’কলম কৈফিয়ত। কাল ও কালান্তরের অভিযাত্রায় তত্ত্বের জন্ম হবে, এটা কালের গুণ। কালের অধিবাসীরা তত্ত্বের জন্মকে স্বাগত জানাবে, কালান্তরের প্রজন্মকে জ্ঞানিক ও বৌদ্ধিক বিকাশের উত্তরাধিকার দান করতে। এটা কালান্তরের ধর্ম। কালের গুণে ‘আধুনিকতাবাদ’ কালান্তরের বোরাকে চড়ে উত্তরাধুনিকতাবাদ হওয়ার পাঁয়তারা করছে। এ ক্রান্তিকালে কালান্তরের ধর্ম পালন করতে গিয়ে আমরা আজ যোগসূত্রের সূত্রধার হয়ে উত্তর প্রজন্মের দায় বহন করছি। সাথে, বিশ্ববিদ্যালয়ের মত একটি বিরাট বিদ্যাঙ্গনে বসে সমকালীন জ্ঞানকাণ্ডের সাথে নিজেদের চিন্তার ও বুদ্ধিবৃত্তির যোগাযোগ ঘটানোর ঘটকালি করছি। কুয়োর মাছ যেমন নালায় পড়লে সমুদ্রের ঢেঁকুর তুলে, তেমনি তৃতীয় বিশ্বের একটি প্রায় অনুর্বর ও...

উত্তরাধুনিক দর্শন ও সংস্কৃতি

উত্তরাধুনিক দর্শন ও সংস্কৃতি সরওয়ার কামাল                                                দর্শনের মৃত্যু হয়েছে [1] , এ কথাটি নানা জন নানাভাবে বলতে শুরু করেছেন। বিজ্ঞানীরাতো বলছেনই, খোদ দার্শনিকদের মধ্যে যারা এ ধরনের মত পোষণ করেন ( যেমন, হাইডেগার )তাদের সংখ্যাও কম নয়। কারণ যেসব প্রশ্নের জবাব খোঁজার জন্য দর্শনের জন্ম হয়েছে কিংবা চিরকাল ধরে যেসব জিজ্ঞাসা নিয়ে দর্শন ও দর্শনচর্চা বেগবান হয়েছে, তার উত্তর অনুসন্ধানের নতুন তত্ত্ব ও তথ্যের হাতিয়ার দার্শনিকদের হাতে নেই। দর্শনের যে রাজপথে দার্শনিকদের অভিযাত্রা চলেছিল তা শেষ পর্যন্ত নানা বিশেষায়িত চিন্তার অলি গলিতে মিলিয়ে গেছে। সত্তা, সত্তার স্বরূপ, ঈশ্বর, দ্রব্য, প্রকৃতি ও জগত সংক্রান্ত চিরায়ত দার্শনিক   জিজ্ঞাসার উত্তর খোঁজা এখন দার্শনিকদের আয়ত্ত্বের বাইরে। এসব পুরনো জিজ্ঞাসার বর্ধিষ্ণু অঞ্চল আজ পদার্থ ব...