Skip to main content

Posts

উত্তরাধুনিকতাবাদঃ কাল ও কালান্তর

                  উত্তরাধুনিকতাবাদঃ কাল ও কালান্তর                                       সরওয়ার কামাল প্রস্তাবনা শুরুতে দু’কলম কৈফিয়ত। কাল ও কালান্তরের অভিযাত্রায় তত্ত্বের জন্ম হবে, এটা কালের গুণ। কালের অধিবাসীরা তত্ত্বের জন্মকে স্বাগত জানাবে, কালান্তরের প্রজন্মকে জ্ঞানিক ও বৌদ্ধিক বিকাশের উত্তরাধিকার দান করতে। এটা কালান্তরের ধর্ম। কালের গুণে ‘আধুনিকতাবাদ’ কালান্তরের বোরাকে চড়ে উত্তরাধুনিকতাবাদ হওয়ার পাঁয়তারা করছে। এ ক্রান্তিকালে কালান্তরের ধর্ম পালন করতে গিয়ে আমরা আজ যোগসূত্রের সূত্রধার হয়ে উত্তর প্রজন্মের দায় বহন করছি। সাথে, বিশ্ববিদ্যালয়ের মত একটি বিরাট বিদ্যাঙ্গনে বসে সমকালীন জ্ঞানকাণ্ডের সাথে নিজেদের চিন্তার ও বুদ্ধিবৃত্তির যোগাযোগ ঘটানোর ঘটকালি করছি। কুয়োর মাছ যেমন নালায় পড়লে সমুদ্রের ঢেঁকুর তুলে, তেমনি তৃতীয় বিশ্বের একটি প্রায় অনুর্বর ও...

উত্তরাধুনিক দর্শন ও সংস্কৃতি

উত্তরাধুনিক দর্শন ও সংস্কৃতি সরওয়ার কামাল                                                দর্শনের মৃত্যু হয়েছে [1] , এ কথাটি নানা জন নানাভাবে বলতে শুরু করেছেন। বিজ্ঞানীরাতো বলছেনই, খোদ দার্শনিকদের মধ্যে যারা এ ধরনের মত পোষণ করেন ( যেমন, হাইডেগার )তাদের সংখ্যাও কম নয়। কারণ যেসব প্রশ্নের জবাব খোঁজার জন্য দর্শনের জন্ম হয়েছে কিংবা চিরকাল ধরে যেসব জিজ্ঞাসা নিয়ে দর্শন ও দর্শনচর্চা বেগবান হয়েছে, তার উত্তর অনুসন্ধানের নতুন তত্ত্ব ও তথ্যের হাতিয়ার দার্শনিকদের হাতে নেই। দর্শনের যে রাজপথে দার্শনিকদের অভিযাত্রা চলেছিল তা শেষ পর্যন্ত নানা বিশেষায়িত চিন্তার অলি গলিতে মিলিয়ে গেছে। সত্তা, সত্তার স্বরূপ, ঈশ্বর, দ্রব্য, প্রকৃতি ও জগত সংক্রান্ত চিরায়ত দার্শনিক   জিজ্ঞাসার উত্তর খোঁজা এখন দার্শনিকদের আয়ত্ত্বের বাইরে। এসব পুরনো জিজ্ঞাসার বর্ধিষ্ণু অঞ্চল আজ পদার্থ ব...